দেশের সব বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সকাল ৯টা […]
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১২ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবণের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবকের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত যুবক হরিণটানা থানাধীন ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো: আলী হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার […]
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শীঘ্রই খুমেক হাসপাতালে টাস্কফোর্স গঠন করা হবে

খুলনায় গণশুনানীতে দুদক কমিশনার আজিজী দুর্নীতি দমন কমিশন(দুদক) আয়োজিত গণশুনানীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শীঘ্রই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে টাস্কফোর্স গঠন করা হবে। হাসপাতালে সেবা গ্রহীতাদের অভিযোগ দিতে প্রকাশ্যে মোবাইল নম্বর দেওয়া হবে। যাতে সেবা প্রত্যাশীরা সহজেই অভিযোগ জানাতে পারেন। ঘুষ বাণিজ্য […]
কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের ঈদে কোরবানির পশুর চামড়ার মূল্য ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দ্দীন।ঘোষণা অনুযায়ী, গরুর চামড়ার ক্ষেত্রে ঢাকার ভেতরে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরের জন্য নির্ধারিত হয়েছে ১১৫০ টাকা। এ ছাড়া, খাসির […]
আমির হামজাকে এমপি প্রার্থী ঘোষণা দিলেন জামায়াত

তাকে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে আগামী জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ইসলামি বক্তা আমির হামজার নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ মে) বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত […]
দিঘলিয়ায় আতাই নদীর ভাংগনে ১০টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন

দু,গ্রামের শতাধিক পরিবার ঝুঁকির সম্মুখিন শেখ মনিরুল ইসলাম: দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত আতাই নদী ভাংগনে ১০টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। দু,গ্রামের দেড় শতাধিক পরিবার রয়েছে ঝুঁকির সম্মুখিন। নির্ঘুম রাত কাটাচ্ছেন শতাধিক পরিবার।সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার গাজীরহাট ইউনিয়নের আবালগাতী ও ডোমরা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত আতাই নদী। নদীর পাশে প্রায় দেড় […]
মোরেলগঞ্জে কাঠের পুল ভেঙে খালে, ১০ হাজার মানুষের ভোগান্তি চরমে

সংস্কারের ২ বছর যেতে না যেতেই ভগ্নদশা, হামাগুড়ি দিয়ে চলাচল এম. পলাশ শরীফ: মোরেলগঞ্জঃ বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলপাতি মাদ্রাসা সংলগ্ন বারইখালী-নিশানবাড়িয়া সংযোগ খালের কাঠের পুলটি সংস্কারের ২ বছর যেতে না যেতেই পুল ভেঙে খালে। ৫ ইউনিয়নের ১০ হাজার মানুষের চলাচলে ভোগান্তি এখন চরমে। স্থানীয়দের দাবি জনগুরুত্বপূর্ণ এ সংযোগ খালের ওপর একটি ব্রীজ নির্মাণের।শনিবার সরেজমিনে খোঁজ নিয়ে […]
খুলনায় ভিডিপি সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ইলাইপুর রূপসা খুলনায় গতকাল সকাল ১১টায় খুলনা রেঞ্জের ১০টি জেলার ২৫জন ভিডিপি সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং) উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের উপপরিচালক এ এস এম […]
অভয়নগরে তরিকুল হত্যাকান্ডের দুই দিনেও গ্রেপ্তার নেই

যশোরের অভয়নগরে কৃষকদল নেতা তরিকুল হত্যার ৪৮ ঘন্টার পরও মূল আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। হত্যা মামলাও হয়নি। এদিকে অভয়নগরের ডহর মশিয়াহাটি গ্রামের মতুয়া স¤প্রদায়ের আগুনে পোড়া ঘরবাড়ির ১৮ টি পরিবার পুরুষ শূন্য হয়ে পড়েছে। তবে পরিবারগুলিতে সরকারিভাবে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অভয়নগর উপজেলা প্রশাসন প্রতি পরিবারে […]
গাজীপুরে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় মোবাইল চোর সন্দেহে জুয়েল তালুকদার নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুল হক নামে আরও একজনকে মুমূর্ষু অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রোববার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কোনাবাড়ির পারিজাত আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জুয়েল তালুকদার (৪৩) নেত্রকোনা জেলার কেন্দুয়া […]