ফেরেননি কুয়েট ভিসি, শিক্ষকদেরঅবস্থান শেষে এক দফার হুঁশিয়ারী

কাউকে দায়িত্ব না দিয়েই গত সোমবার ক্যাম্পাস ত্যাগ করা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) অন্তর্বর্তীকালীন ভাইস চ্যান্সেলর(ভিসি) অধ্যাপক ড. হযরত আলী গতকাল মঙ্গলবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ফেরেননি।এদিকে, কুয়েট শিক্ষক সমিতির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এর আগে কয়েকজন শিক্ষক নেতা ভিসির দপ্তরে রুদ্ধদ্বার বৈঠক করেন। […]
অর্থনীতির চাকা সচল করতে কাজ করছে সরকার : ওয়াহিদউদ্দিন মাহমুদ

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার অর্থনীতির চাকা সচল করতে কাজ করছে। বিগত সরকারের সময় থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর হয়ে পড়ে, যা বেকারত্বের হারকে ঊর্ধ্বমুখী করেছে। অর্থনীতি পুরোপুরি মেরামত করতে পারলে সরকার মেগা প্রকল্পের দিকে নজর দেবে। সরকার উন্নয়ন কার্যক্রমের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েও কাজ করছে। মঙ্গলবার বরিশাল সার্কিট হাউজের […]
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে পরীক্ষা দেওয়ার সময় তাঁকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাঁকে থানা–পুলিশে সোপর্দ করা হয়। আটক ছাত্রলীগ নেতার নাম শাহরিয়ার হিমেল (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সহসম্পাদক।খোঁজ নিয়ে জানা গেছে, […]
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন। ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শী পর্যটকরা জানিয়েছেন।মঙ্গলবার (২০ মে) দুপুরে কক্সবাজার শহরের দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহত পর্যটকদের পরিচয় পাওয়া যায়নি। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, […]
রাতের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২০ মে) রাত ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়- ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলা, নেত্রকোণা, […]
যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি, ঢাকা উত্তরের প্রশাসককে অপসারণে আলটিমেটাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। দাবি বাস্তবায়িত না হলে আগামী শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করার ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার (২০ মে) বিকেলে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটির নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন গণঅধিকার পরিষদের […]
ঢাকাসহ দেশের নানা স্থানে বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার থেমে থেমে বৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাতটার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও রাজধানীর আকাশ মেঘলা। কোথাও হালকা বৃষ্টিও হচ্ছে। সেই সঙ্গে আছে বিকট শব্দ করে বজ্রপাত।আজ দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে উত্তর–পূর্বাঞ্চলের সিলেটে। এটি এ মাসেরও সর্বোচ্চ বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর গত রোববার সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টায় দেশজুড়ে ভারী বর্ষণের সতর্কবার্তা […]
‘শখের বশে’ গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে : ইয়ার গোলান

ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘শখের বশে’ ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে এবং ইসরায়েল দেশটি দ্রুত একটি ‘অযোগ্য ও একঘরে’ রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলের শীর্ষ নেতা ইয়ার গোলান। স্থানীয় সময় মঙ্গলবার (২০ মে) এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলের এই শীর্ষ নেতা। সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের পাবলিক […]
সব চেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের অনন্য বিশ্বরেকর্ড গড়লেন শাকিল

সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ের কীর্তি গড়েছেন ইকরামুল হাসান শাকিল। তবে তিনি বাকিদের চেয়ে একটা জায়গায় ব্যতিক্রম। পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।কক্সবাজার থেকে পায়ে হেঁটে মোট ৮৪ দিনে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। যেই কীর্তি নেই পৃথিবীর আর কারো। সোমবার (১৯ মে) এই অভিযানের […]
জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে ভাটারা […]