ষাটগম্বুজ মসজিদসহ ৬টি ঐতিহাসিক স্থাপনা চরম আবহাওয়াজনিত ঝুঁকিতে

ঐতিহাসিক বাগেরহাট মসজিদ নগরীর জলবায়ু ঝুঁকি মূল্যায়ন কর্মশালার ফলাফল উপস্থাপন বিশ্বব্যাপী সহযোগিতামূলক Preserving Legacies প্রকল্পের অংশ হিসেবে ঐতিহাসিক বাগেরহাট মসজিদ নগরীতে তিন দিনব্যাপী জলবায়ু ঝুঁকি মূল্যায়ন কর্মশালা গতকাল ১৭ মে ২০২৫ খুলনায় অনুষ্ঠিত হয়েছে। ইউনেস্কো স্বীকৃত এই মসজিদ নগরী বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসের এক অমূল্য নিদর্শন। এই কর্মশালাটি ছিল দেশের প্রথম কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ, যার মাধ্যমে […]
আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার মাধ্যমে শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে হবে : অধ্যাপক মাহফুজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, শ্রমিকরা যেখানে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেই নির্যাতিত শ্রমিকদের দাবি দাওয়া যাতে মেনে নেয়া হয়। আল্লাহর রাসুল (সা.) যেভাবে শ্রমনীতি সাজিয়েছেন ঠিক সেভাবে যদি আমরা শ্রমনীতি সাজাতে পারি তাহলে শ্রমিকদের আর কোনো সমস্যা […]
ক্লাস বর্জনই নয়, আজ থেকে কুয়েট শিক্ষকদের প্রশাসনিক কাজে অসহযোগিতা, ক্ষমা চেয়ে খোলা চিঠি শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের পক্ষ থেকে কুয়েট শিক্ষকদের প্রতি আবারো খোলা চিঠি দিয়ে ক্ষমা চাওয়া হয়েছে। দাবি জানানো হয়েছে ক্লাস শুরুর। কিন্তু শিক্ষক সমিতির পক্ষ থেকে গতকাল আবারো ক্লাস বর্জনের পাশাপাশি এবার প্রশাসনিক কাজে অসহযোগিতার কথা জানানো হয়েছে। সমিতি আজ রবিবার সকালে সাধারণ সভা আহবান করেছে।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে গতকাল শনিবার খোলা চিঠি দিয়ে […]
ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, প্রধান বিমানবন্দর বন্ধ

ইয়েমেন থেকে রবিবার সকালে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে সতর্কতা হিসেবে ইসরায়েলে সাইরেন বেজে ওঠে এবং ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। চ্যানেল ১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। জানা গেছে, বেন গুরিয়ন ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর এটি। বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক […]
ভাতিজাকে কুপিয়ে হত্যার দেড় মাস পর চাচা গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে হাঁসুয়া দিয়ে কুপিয়ে তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় দেড় মাস পর তাঁর চাচা রবিউল ইসলাম ওরফে রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহীর একটি দল। গ্রেপ্তার রবিউল ইসলাম গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মহুরীর ছেলে। নিহত কাউসার আহমেদ ওরফে রকি (২৫) […]
১৮ ঘণ্টা পর সাগরে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উপকূলে সাগরে ডুবে নিখোঁজ কিশোর মোহাম্মদ সিফাতের (১৭) লাশ উদ্ধার হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল লাশটি উদ্ধার করে। নিহত সিফাত কক্সবাজার সদর উপজেলার ইনানী সেপটখালী গ্রামের আমানুল্লাহর ছেলে। বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কে নির্মাণশ্রমিক হিসেবে নিয়োজিত ছিল সে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে এক বন্ধুসহ সাগরে গোসল করতে […]
জাতীয় যুবশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র ১৩৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে যুবশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কমিটি অনুমোদন করেন। গতকাল শুক্রবার যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির কথা বলা […]
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্যাংকলরী-থ্রিহুইলার মুখোমুখি সংঘর্ষে ৭জন হতাহত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলা সদরের পশ্চিম পাশের গোলনা নামকস্থানে ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ট্যাংকলরী-থ্রি হুইলার মুখোমুখিসংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালসাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, কয়রা সদরের আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদের ইমাম ওইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ মঈনুল ইসলাম(৪৫), ইসলামিক ফাউন্ডেশনেরসাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুর রশীদ সানা(৫০) ও […]
ভারত থেকে অবৈধ পথে আসা ১১ বাংলাদেশি আটক

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসা নারী, শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে পঞ্চগড়ের বোদা সীমান্তে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ও বড়শশী ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ডানাকাটা ও মালকাডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। এসব বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ ব্যাক […]
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে শফিকুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ১০টায় উপজেলার ইজলামারী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভন্দুরচর গ্রামের ফজলে রহিমের ছেলে।পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার ইজলামরী সীমান্তের কাছে কালো নদীতে মাছ ধরতে লাইট ও টেঁটা নিয়ে […]