জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার

11 2

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। শুক্রবার সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস এম এ ফায়েজ এ তথ্য জানান। তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, […]

‘আওয়ামী লীগের আত্মঘাতী সিদ্ধান্তের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ’: মির্জা ফখরুল

10 3

আওয়ামী লীগের আত্মঘাতী সিদ্ধান্তের কারণেই ভারত থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা থেকে আজও বঞ্চিত বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৫ মে) ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ডাকে লাখো জনতা রাজশাহী থেকে ফারাক্কা […]

উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে শাহজালালে অবতরণ

9 3

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২টা ১৭ মিনিটে বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।শুক্রবার (১৬ […]

সন্ধ্যার মধ্যে দেশের ৩ অঞ্চলে তীব্র ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

8 3

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম […]

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত শতাধিক ফিলিস্তিনি

7 4

গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত শতাধিক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলা ও গোলাবর্ষণে মানবিক সংকট নতুন উচ্চতায় পৌঁছেছে। চিকিৎসা ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনেরও […]

নাটোরে ছাদ বাগানে বিদেশি ফল চাষে সফলতা

6 4

নাটোরে জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগানে বিদেশি ফলের চাষ। বিভিন্ন জাতের আঙুর, বেদানাসহ হরেক রকমের ফল চাষে সফলতা পেয়েছেন এই জেলার আব্দুল্লাহিল বাকি নামে এক আইনজীবী। এখন বাণিজ্যিকভাবে চাষের স্বপ্ন দেখছেন তিনি। মাত্র ৪’শ স্কয়ার ফিট ছাদ ব্যবহার করে বছরে আঙুর উৎপাদন হচ্ছে প্রায় ১০০ কেজি। এছাড়া বেদানা উৎপাদন হচ্ছে প্রায় ২০০ কেজি। অল্প জায়গায় […]

ছাদ থেকে নীহারিকার ছবি তুলে আলোচনায় জুবায়ের

5 3

ওরিয়ন নেবুলা বা কালপুরুষ নীহারিকার ছবি তুলে আলোড়ন ফেলেছেন জুবায়ের কেওলিন। ঢাকায় বাসার ছাদ থেকেই তিনি ছবিগুলো তোলেন। সম্প্রতি ছবিগুলো ফেসবুকে পোস্ট করার পর তা রাতারাতি ভাইরাল হয়। সেসব ছবিতে নীহারিকার উজ্জ্বল তারকারাজি, ধূলিমেঘ ও গ্যাসীয় ধূলিকণাসহ মহাকাশের আশ্চর্যজনক গঠন উঠে এসেছে।জুবায়ের কেওলিন নিজেকে অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী ও বাংলাদেশের একজন জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ফটোগ্রাফার হিসেবে পরিচয় দেন। […]

বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী, আবারও দেখা মিলবে ২০৪০ সালে

4 3

বিরল এক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছেন বিশ্ববাসী। চলতি সপ্তাহে সৌরজগতে একটি বিরল দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে। ২০৪০ সালের মধ্যে আর এমন দৃশ্যের সন্ধান মিলবে না। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহে আকাশপ্রেমীদের জন্য একটি বিশেষ মুহূর্ত অপেক্ষা করছে। কেননা চলতি সপ্তাহে ৭টি গ্রহ – মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ […]

ফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর কৌশল

3 4

ফোনের ব্যাটারির কার্যক্ষমতা নিয়ে ব্যবহারকারীরা অনেক সময় চিহ্নিত থাকেন। কেন না অন্যান্য সব ইলেকট্রনিকস ডিভাইসের মতো মোবাইলের ব্যাটারির কার্যক্ষমতাও সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। কখনও আবার অল্প দিনের মধ্যেই ব্যাটারির আয়ু শেষ হওয়ার মতো প্রবণতা দেখা যায়। কিন্তু খুব সহজ কিছু কৌশলে ফোনের ব্যাটারি ভালো রাখার কিছু পদ্ধতির কথা জানিয়েছেন অ্যাপলের সাবেক কর্মী টাইলার মরগান। […]

প্রকাশিত হয়েছে রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে না’

3 3

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে না’। বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশন। এ বি সরকারের টাইফোগ্রাফিতে বইটির প্রচ্ছদ করেছেন সফেদ পান্থ। রাশেদুল হাসান বলেন, কবিতা অনুভূতির এক নৈঃশব্দ্য যাত্রা। বইয়ের প্রতিটি পঙক্তির ভাঁজে লুকিয়ে আছে হারানোর ব্যথা, স্মৃতির সুরভি আর অনন্ত অপেক্ষার রং। এখানে মিশে আছে বিরহের নীল […]