গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৪৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬৪৩ জন। মঙ্গলবার (১৩ মে) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। […]
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২১৮৫ টি মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে দুই হাজার ১৮৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত সোমবার (১২ মে) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এ ছাড়া ২০১টি গাড়ি ডাম্পিং ও ৮৭টি […]
পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় আবারও নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির পরনে একটি কালো প্যান্ট ছিলো। শরীরের অনেক স্থানে পঁচন ধরেছে। নদীতে মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে শতশত নারী পুরুষ নদীর তীরে ভিড় করে। ৩০-৩৫ বছর বয়সী […]
পাকিস্তানের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন মাইক হেসন

পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন মাইক হেসন। পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভী আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার ও প্রখ্যাত কোচের নাম ঘোষণা করেছেন। বর্তমানে পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হেসন। আগামী ২৬ মে পাকিস্তান শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর একদিন পরই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে […]
কক্সবাজারের চকরিয়ায় ‘চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অলির বাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি বসতঘরে পানি তোলার মোটর চুরি করতে গিয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। নিহত যুবকের নাম আবদুল মান্নান। তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা। […]
পাকিস্তান বনাম ভারত : কে কত শক্তিশালী ?

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সবশেষ মঙ্গলবার রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পাকিস্তান উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তান এরইমধ্যে ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।এর আগে কাশ্মীরের পহেলগাম অঞ্চলে পর্যটকদের ওপর হামলার ঘটনায় দেশ দুটি কূটনীতিক বহিষ্কার, বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করাসহ পাল্টাপাল্টি বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা দেয়। ভারত-পাকিস্তান তিনবার […]
ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২০ গুণ বেশি

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ এবং বহুমাত্রিক এক সংঘর্ষে রূপ নেয়। মাত্র ৮৭ ঘণ্টার এই যুদ্ধে দুই দেশই বিপুল সামরিক, কৌশলগত এবং মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ভারত ৭ মে রাত ১টা ৫ মিনিটে আকস্মিকভাবে পাকিস্তানে হামলা শুরু করে, যার কোডনেম ছিল ‘অপারেশন সিঁদুর’। নয়াদিল্লির দাবি, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেই […]