ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতা, জুলুম-নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খুলনায় আজ শুক্রবার প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা জেলা ইমাম পরিষদ।
সংগঠনের প্রচার সম্পাদক মোল্লা মেরাজুল হক জানান, ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-এর বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্য আঞ্চলিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্যপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের জন্য উদ্বেগজনক হওয়ায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার বিকেল তিনটায় নগরীর ডাকবাংলা চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে আলেম-উলামা, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ধর্মপ্রাণ মুসল্লি, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হয়েছে।-খবর ঃ বিজ্ঞপ্তির \