/ খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা মহানগর ও জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে মঙ্গলবার (১২ মে) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মহানগর কমিটির আহ্বায়ক তাজিম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ এবং হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করা হয়েছে।

জেলা কমিটিতে আহ্বায়ক ফিরোজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং খান ইসমাইলকে সদস্য সচিব করা হয়েছে।

আহবায়ক, সিনিয়র যুগ্ন আহবায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।