প্রতাপ ঘোষ,বটিয়াঘাটা অফিস : উপজেলায় পাগলা কুকুরের দৌরাত্ম চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে হঠাৎ করে পাগলা কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় গ্রামজুড়ে কুকুর আতঙ্ক বিরাজ করেছে। প্রতিদিনই কোথাও না কোথাও মানুষ কুকুর আক্রমণের শিকার হচ্ছেন। শুধু মানুষই নয়,গৃহপালিত হাঁস-মুরগি,গরু- ছাগলও আক্রান্ত হচ্ছে ওই পাগলা কুকুরের আক্রমনে ।
স্ব স্ব এলাকায় স্থানীয়ভাবে জানা গেছে, বটিয়াঘাটা সদর,হাটবাটী,হোগলবুনিয়া, বারোআড়িয়া, শম্ভুনগর, কোদলা, সুন্দরমহল এলাকায় পাগলা কুকুরের কামড়ে ৫ ব্যক্তিসহ অনেক গোবাদি- পশুপাখি সংক্রমিত হয়েছে। সংক্রমিতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও এক শিশুকে খুলনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিলেও সংক্রমিত জলাতঙ্ক রোগে ভোগার ভয়ে ভ্যাকসিন সংগ্রহ টেনশনে ভূগছেন। গ্রামবাসীর রোষানলে ৩টি পাগলা কুকুর নিহত হলেও আতংঙ্কিত এলাকাবাসী দ্রুত প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে অভিভাবকেরা কুকুর আতঙ্কে তাদের সন্তানদের স্কুল ও কলেজে পাঠাতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।