নিজস্ব সংবাদদাতা, কয়রা(খুলনা) : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে ৯ শ ফুট হরিণ ধরার ফাঁদ সহ ১ টি নৌকা জব্দ করেছে। এ সময় ঐ নৌকা হতে একটি অবৈধ ভেশাল জাল উদ্ধার করা হয়।
জানা গেছে শনিবার (৯ মে) ভোর ৫ টার দিকে ঐ টহল ফাঁড়ির আওতাধীন মুছিরখাল এলাকায় অভিযান চালিয়ে এ সকল হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান পরিচালনা করেন বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিব তালুকদার। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যক্তিদের খুজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কার্যক্রম অব্যাহত রয়েছে।