মেয়ের উত্তরপত্রের ভুল কর্মচারীকে দিয়ে ঠিক করালেন প্রধান শিক্ষক

এসএসসি পরীক্ষা যশোর ব্যুরো : যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় নিজের মেয়েকে সহযোগিতা করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (৯ মে) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতারকৃতরা হলেন ওই স্কুলের প্রধান শিক্ষক শাহানারা খাতুন এবং চতুর্থ শ্রেণির […]

এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট পেতে দেরি যে কারণে

যশোর ব্যুরো : যশোর শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সাত মাসেও মূল সার্টিফিকেট পায়নি শিক্ষার্থীরা। কবে পাবে সেটাও সঠিকভাবে বলতে পারছেন না বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা। সার্টিফিকেট না পাওয়ায় অনেক সমস্যায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবক। তবে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, প্রিন্টারের কালি সংকটের কারণে সার্টিফিকেট ছাপাতে দেরি হয়েছে। এখন […]

বটিয়াঘাটায় পাগলা কুকুর আতঙ্ক, একই দিনে ৫ ব্যক্তিসহ গবাদিপশু আক্রান্ত

প্রতাপ ঘোষ,বটিয়াঘাটা অফিস : উপজেলায় পাগলা কুকুরের দৌরাত্ম চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে হঠাৎ করে পাগলা কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় গ্রামজুড়ে কুকুর আতঙ্ক বিরাজ করেছে। প্রতিদিনই কোথাও না কোথাও মানুষ কুকুর আক্রমণের শিকার হচ্ছেন। শুধু মানুষই নয়,গৃহপালিত হাঁস-মুরগি,গরু- ছাগলও আক্রান্ত হচ্ছে ওই পাগলা কুকুরের আক্রমনে । স্ব স্ব এলাকায় স্থানীয়ভাবে জানা […]

সুন্দরবনে বন বিভাগের অভিযানে নয়শ’ ফুট হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ

নিজস্ব সংবাদদাতা, কয়রা(খুলনা) : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে ৯ শ ফুট হরিণ ধরার ফাঁদ সহ ১ টি নৌকা জব্দ করেছে। এ সময় ঐ নৌকা হতে একটি অবৈধ ভেশাল জাল উদ্ধার করা হয়। জানা গেছে শনিবার (৯ মে) ভোর ৫ টার দিকে ঐ টহল ফাঁড়ির আওতাধীন মুছিরখাল এলাকায় অভিযান […]

বাগেরহাটে ঘেরকেন্দ্রিক সংঘর্ষের জেরে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে মৎস্য ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি শনিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা […]

বিজেপিসির সদস্য সংগ্রহ চলছে

সাংবাদিকদের সুরক্ষা ও সহায়তায় কাজ করা বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-র নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় গঠিত এই কমিটি সাংবাদিকদের জন্য ল্যাপটপ, ক্যামেরা, সেফটি সরঞ্জাম, মেডিকেল সাপোর্ট এবং হামলা-মামলার শিকার হলে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে। বিজেপিসি জানায়, ইতিপূর্বে যাদের সদস্যপদ প্রদান […]