সাংবাদিকদের সুরক্ষা ও সহায়তায় কাজ করা বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-র নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় গঠিত এই কমিটি সাংবাদিকদের জন্য ল্যাপটপ, ক্যামেরা, সেফটি সরঞ্জাম, মেডিকেল সাপোর্ট এবং হামলা-মামলার শিকার হলে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে। বিজেপিসি জানায়, ইতিপূর্বে যাদের সদস্যপদ প্রদান করা হয়েছিল তা দাতা সংস্থার নিকট গ্রহণযোগ্য হয়নি। এজন্য দাতা সংস্থার নির্দেশনা অনুযায়ী নতুন করে সদস্য আহ্বান করা হচ্ছে এবং সকল পুরোনো সদস্যকেও নতুন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে দাতা সংস্থার নিকট থেকে নতুন আইডি নাম্বার প্রদান করা হবে।
গত ১০ মার্চ থেকে ফরম বিতরণ শুরু হয়েছে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
যেসব স্থান থেকে ফরম সংগ্রহ করা হচ্ছে সেসব স্থানেই জমা দেওয়া যাবে।
খুলনা অঞ্চলের সাংবাদিকরা সরাসরি অফিসে জমা দিতে পারবেন।-খবর ঃ বিজ্ঞপ্তির \