রিপন হোসেন সাজু, নেহালপুর (মনিরামপুর) : যশোরের মনিরামপুরের অজপাড়াগায়ে মাহমুদুল হাসান সবুজের তৈরী ডেকোরেশন সামগ্রি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে| তার এই সফলতার পথ মোটেও মসৃন ছিল না| একাগ্রতা ও প্রবল ইচ্ছাশক্তি তার সফলতার চাবিকাঠি|
নানা প্রতিকূলতাকে জয় করে বন্ধুর পথ পাড়ি দিয়েছেন| মাহমুদুল হাসান সবুজ যশোরের মনিরামপুরের নিবৃত পল্লী আমিনপুরের সন্তান| যিনি নিজেই উদ্যোক্তা আবার নিজেই এই জিপসাম সামগ্রি তৈরীর কারিগর| তার নিপুণ হাতে তৈরী হচ্ছে এই জিপসাম সামগ্রি| সরেজমিন গেলে নিজের বাড়ির বাড়ির উঠোনে এই জিপসাম সামগ্রি তৈরীর চিত্র চোখে পড়ে| তিনি জানান, তার এই পথচলা মোটেও মৃসন ছিল না| ঢাকাতে গিয়ে খুব বেতনে এই জিপসাম ˆতরীর কারখানায় কাজ নেন| তার ধ্যান-জ্ঞান ছিল এই কাজ শিখে নিজেই একদিন উদ্যোক্তা হবেন| মনের লালিত স্বপ্ন বাস্তবে রুপ নিতে পিছনের প্রায় ৭ বছর ওই কারখানায় কাটিয়েছেন| অনেকটা ঝুঁকি নিয়েই নিজের প্রত্যন্ত গ্রামে বাড়ির উঠানে জিপসাম সামগ্রি তৈরী শুরু করেন| বাড়ি থেকে কয়েক কয়েক মিটার দূরে রাজারহাট-চুকনগর মহাসড়কের পাশে একটি শো-রুম নিয়েছেন| এই শো-রুম যে জায়গায় সেখানে কোন বাজার নেই, লোক সমাগমও কম| তারপরও প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে অনলাইন ও সরাসরি এই জিপসাম সামগ্রি কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা|