/ সরকারি ব্রজলাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রতি ডিপার্টমেন্টে আসন সংখ্যা

সরকারি ব্রজলাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রতি ডিপার্টমেন্টে আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা সবচেয়ে কম হলেও প্রতিযোগি সবচেয়ে বেশি।

রহমাতুল্লাহ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০১৪-১৫ শিক্ষাবর্ষে। এবছর থেকে পুনরায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চালু হল ভর্তি পরীক্ষা। আজ শনিবার সকাল ১১টায় সরকারি ব্রজলাল কলেজের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘন্টাব্যাপী ১০০ মার্কের এমসিকিউ পরীক্ষায় ছিলনা কোন কার্টস মার্ক। বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা সবচেয়ে কম হলেও প্রতিযোগি সবচেয়ে বেশি।

নগরীর ৪টি কলেজে সরকারি ব্রজলাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে আসন সংখ্যা মাত্র ৪ হাজার ১৩০ জন।

বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা ৮৫৫টি, সেখানে প্রতিদ্বন্দ্বী ৪ হাজার ৩৩৭ জন। বাণিজ্য বিভাগে আসন সংখ্যা ৯৮০টি, প্রতিদ্বন্দ্বী ১ হাজার ৩৫২জন। মানবিক বিভাগে আসন সংখ্যা ২ হাজার ২৯৫টি, প্রতিদ্বন্দ্বী ৪ হাজার ৩২৭জন। মোট ২১টি বিষয়ে স্নাতক শ্রেণিতে পাঠদান করা হয় এ কলেজে।

একনজরে দেখুন ডিপার্টমেন্ট অনুযায়ী আসন সংখ্যা: হিসাববিজ্ঞান — ২৯০, বাংলা — ২৩০, উদ্ভিদবিজ্ঞান — ১৩০, রসায়ন — ১৫৫, অর্থনীতি — ২৭৫, ইংরেজি — ২৩৫, ফাইন্যান্স — ২০০, ভূগোল ও পরিবেশ — ১২০, ইতিহাস — ২৮০, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি — ২৮০, ম্যানেজমেন্ট — ২৯০, মার্কেটিং — ২০০, গণিত — ১৮০, দর্শন — ২৩০, পদার্থবিজ্ঞান — ১৫০, রাষ্ট্রবিজ্ঞান — ২৯০, মনোবিজ্ঞান — ৯০, সমাজকর্ম — ১২০, সমাজবিজ্ঞান — ১৪৫, পরিসংখ্যান — ১১০, প্রাণিবিজ্ঞান — ১৩০টি আসন রয়েছে।