/ সিওয়াইবি খুলনা সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি শ্রাবন্তী, সম্পাদক রিজুয়ানা

সিওয়াইবি খুলনা সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি শ্রাবন্তী, সম্পাদক রিজুয়ানা


ভোক্তা অধিকারভিত্তিক সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) খুলনা সরকারি মহিলা কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শ্রাবন্তী কুন্ডুকে সভাপতি এবং রিজুয়ানা ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২০ মে) সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ আগামী এক বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।

সাধারণ সম্পাদক রিজুয়ানা বলেন, নতুন এই দায়িত্ব আমাকে আরও দায়িত্বশীল হতে শিখাবে। আমি চাই সিওয়াইবি’র হয়ে কলেজের ভিতরে সচেতনতা ও মানবিক কাজগুলো আন্তরিকতার সাথে এগিয়ে নিতে। নিজের দায়িত্বগুলো সততার সাথে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মরিয়ম খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক দেবারতী মালাকার, সাংগঠনিক সম্পাদক সোহানা আফরোজ ইতি, দপ্তর সম্পাদক আঁখি হালদার, আইন সম্পাদক সারাহ আবিদা কবির, অর্থ সম্পাদক সামিহা হুমায়রা উষা, প্রচার ও মিডিয়া সম্পাদক উম্মে আমিরাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পুজা সরদার এবং ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মাহফুজা ইসলাম ঐশী।

এ ছাড়া কমিটিতে ১৪ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে সিসিএস দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনটি দেশের ৬৪ জেলা, ৩৫০টি থানা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই লাখ স্বেচ্ছাসেবী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।