/ ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে ৩০০ দুস্থ পরিবারের মাঝে অনুদান বিতরণ।

ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে ৩০০ দুস্থ পরিবারের মাঝে অনুদান বিতরণ।

​নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) : আসন্ন পবিত্র ঈদুল আযহার আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে (মানবিক সহায়তার) আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

​আজ ২৫ মে সকালে স্থানীয় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের অর্থ উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ আসিফ হায়দার।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম এর আমির মো: রফিকুল ইসলাম, সেক্রেটারি মো: শহিদুল ইসলাম, মো: জুবায়ের হোসেন রানা, রাহাতুল ইসলাম শাকিল, মো: ইউনুস সেখ, আ: রউফ খোকন, হাফেজ বনী আমিন, শিকদার ময়নুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,সাংবাদিক, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত অভাবী ও দুস্থ ৩০০টি পরিবারকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

পবিত্র ঈদুল আযহায় যেন কোনো পরিবার আনন্দের আলো থেকে বঞ্চিত না হয় এবং প্রত্যেকে যেন সপরিবারে ঈদের খুশি ভাগ করে নিতে পারে, তা নিশ্চিত করার জন্য পরিবারকে এই নগদ অর্থ প্রদান করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল রাহাত বলেন​”মাননীয় প্রধান মন্ত্রী তারেক জিয়া সবসময় দেশের সাধারণ মানুষের পাশে আছেন। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে পারি। প্রধানমন্ত্রীর এই উপহার দুস্থ পরিবারগুলোর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।”

অনুদান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক সুবিধাভোগী। উপহার নিতে আসা এক সুবিধাভোগী তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “কোরবানির ঈদের আগে এই সাহায্য আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। এখন আমরাও বাচ্চাদের নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব। প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করি।”

​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের পূর্বমুহূর্ত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই ধরণের মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে, যেন কোনো অসহায় মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।##

অনুষ্ঠান শেষে ভুমি সপ্তাহ- ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।