দৌলতপুর খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর দিবা নৈশ কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত।গতকাল সোমবার (২২জুন) বিকেল ৪ টায় কলেজের হল রুমে উপাধ্যক্ষ সদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মনোনয়ন প্রাপ্ত পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট শেখ মাসুদ হোসেন রনি।
প্রধান অতিথি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট শেখ মাসুদ হোসেন রনি বলেন,দৌলতপুর দিবা-নৈশ কলেজ এই অঞ্চলের অতি পুরাতন ও ঐতিহ্যবাহী,এখানে জাতীয় পর্যায়ে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। তিনি আরো বলেন, এই কলেজ থেকে আমি সহ একজন পূর্ণ মন্ত্রী অধ্যায়ন করেছি এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ছড়ানো ছিটানো রয়েছে এই কলেজে অধ্যায়নরত কৃতি ছাত্র-ছাত্রী যারা দেশের ভাবমুক্তি অক্ষুন্ন রেখে প্রাতিষ্ঠানিক মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে। তিনি বলেন দিন দিন কলেজটির পড়াশোনার পরিবেশসহ আর্থিক সংকটে ধন্য দশার দিকে যাচ্ছে, নবগঠিত পরিচালনা পর্ষদের সবাইকে নিয়ে আমরা কলেজের শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। পরিচিতি সভায় অত্র কলেজের অধ্যক্ষ এএসএম আনিসুর রহমান উপস্থিত না থাকায় সভাপতি এডভোকেট শেখ মাসুদ হোসেন রনি ক্ষোভ প্রকাশ করেন। সভাশেষে অধ্যক্ষের কক্ষ্যে তালা মেরে দেওয়ার কথা বলেন।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন,দৌলতপুর মহাসিন মহিলা কলেজের সভাপতি ও ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান,জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনয়ন প্রাপ্ত নব বিদ্যুৎসাহী সদস্য এনামুল কবীর মাসুম,দাতা সদস্য শেখ নাসির উদ্দিন,হিতৈষী সদস্য গাজী আসিফুল হক অনি,সহকারি অধ্যাপক মোঃ শাজাহান মোল্লা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সরকারি অধ্যাপক মার্শাল টিটো। উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরমান হোসেন, ৫ নং ওয়ার্ডের বিএনপি নেতা শাহিন আজাদ খান মিঠু,শামীম আজাদ খান মিলু,৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক হোসেন, দৌলতপুর দিবা- নৈশ কলেজের ছাত্রদলের সভাপতি এমএম মুন্না, সাধারণ সম্পাদক নাহিদ কবীর, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, দপ্তর সম্পাদক রাসেল রান্না, ক্রিয়া সম্পাদক আসিফ হোসেন,কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ ও ছাত্রছাত্রী বৃন্দ।