/ পাইকগাছায বিদ্যুতের’ভয়াবহলোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

পাইকগাছায বিদ্যুতের’ভয়াবহলোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

পলাশ কর্মকার, কপিলমুনি(খুলনা)ঃ খুলনার পাইকগাছায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে| লেখাপড়া, ব্যবসা বাবিজ্যসহ বিদ্যুতায়িত সকল কার্যক্রম মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে| জনভোগান্তি চরম আকার ধারণ করেছে| লোডশেডিং এর কারণ জানতে চাইলে স্থানীয় কতৃপক্ষের একটাই জবাব এটা জাতীয় এবং ৩৩ কেভির সমাস্যা|

উপজেলার সর্বত্রই গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং| কোন কোন সময় চোখের পলকে বিদ্যুৎ আসা-যাওয়া করে| যাতে কোন কোন গ্রাহকের ইলেকট্রনিক জিনিষ পত্রও নষ্ট হচ্ছে| কয়েকদিন যাবৎ লাগাতার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং লেগেই আছে| বিশেষ করে দুপুরে ও মাগরিবের নামাজ শুরুর আগেই ৫-৭ ঘন্টা বিদ্যুৎ থাকেনা| লোডশেডিং এক প্রকার রুটিন হয়ে দাড়িয়েছে| প্রচন্ড গরমে বিদ্যুৎবিহীন অবস্থায় ছাত্রছাত্রীরা বইয়ে টেবিলে বসতে পারছেনা|


ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনা কমে গেছে এমনটি জানালেন, কাপড় ব্যবসায়ী ফজলুর রহমান| পাইকগাছা বাজারের ইলেকট্রনিক ম্যাকানিক সুব্রত জানান, বিদ্যুতের কারণে টিভি, ফ্যানসহ কোন কিছু মেরামত করতে পারছিনা| লোকজন ঝামেলা করছে|


সব থেকে বিপাকে পড়েছেন হিমায়িত চিংড়িজাত দ্রব্যের সাথে জড়িত ব্যবসায়ীরা| বরফ সংকট দেখা দিয়েছে| আকাশে মেষ করলে কিংবা সামান্য বাতাস হলেই বিদ্যুৎ বন্ধ রাখা একটা নিয়মে পরিনত করেছেন বিদ্যুৎ বিভাগ|

উপজেলা জোনাল বিদ্যুৎ অফিসের প্রকৌশলী আমিনুর রহমান জানান, প্রচন্ড গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে কিন্তু সেভাবে উৎপাদন বাড়েনি| সরবরাহ কম থাকায় লোডশেডিং বেড়েছে|


পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অঞ্জন কুমার সরকার বলেন, পাইকগাছায় বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়ার্ট| চাহিদার বিপরীতে সরবরাহ মাত্র ৫ মেগাওয়ার্ট| ঘাটতি ১৩ মেগাওয়ার্ট| কোন কোন সময় সরবরাহ থাকে মাত্র ২ মেঘাওয়ার্ট| আমরাও চাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে কিন্তু কোনভাবে সম্ভব হচ্ছেনা| এদিকে লোডশেডিংয়ের কারণে গ্রাহকসহ সর্বসাধারণের গালমন্দ শুনতে হচ্ছে| চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হলে এসমাস্যা আর থাকবেন|


পাইকগাছা -কয়রায় ভয়াবহ লোডশেডিং নিয়ে স্থানীয় সংসদ সদস্য মাওঃ আবুল কালাম আজাদ মহান জাতীয় সংসদে বিষয়টি উপস্থাপন করেছেন| তাছাড়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভয়াবহ লোডশেডিংয়ের কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন|