রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কর্ণ বিশ্বাস কেডি এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হয়েছেন মেহেদী হাসান।
সম্প্রতি সাতক্ষীরার স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আতিক মুজাহিদ ও মুজাহিদুল ইসলাম। কোষাধ্যক্ষ হয়েছেন মো. আমিনুর রহমান এবং যুগ্ম সম্পাদক হয়েছেন শারমিন আক্তার রিয়া।
এ ছাড়া নূরে আলম (ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর), সাদিয়া সুলতানা (প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর), সুকান্ত দাস (কমিউনিটি সার্ভিস ডিরেক্টর), মোকাররম বিল্লাহ ইমন (ক্লাব সার্ভিস ডিরেক্টর), পূজা সরকার (ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর) এবং আতিক (সার্জেন্ট অ্যাট আর্মস) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি কর্ণ বিশ্বাস কেডি বলেন, রোটার্যাক্ট ক্লাবকে পরিবর্তনের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। আগামী এক বছরে যুবদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, ক্যারিয়ার প্রস্তুতি, সমাজসেবা এবং অসহায় পরিবার ও শিশুদের পাশে দাঁড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি সাতক্ষীরার তরুণদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।