বেনাপোল প্রতিনিধি॥ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল শনিবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। রবিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন বলেন, ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।তবে বেনাপোল বন্দর থেকে পন্য লোড আনলোড স্বাভাবিক রয়েছে।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান,ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।