/ জুট মিলে মুরগীর ফিড কারখানা চালুর প্রতিবাদে সভা

জুট মিলে মুরগীর ফিড কারখানা চালুর প্রতিবাদে সভা

বিগত সরকার কর্তৃক ক্রিসেন্ট জুট মিলের লীজ গ্রহীতা প্রতিষ্ঠান মাহাবুব কোং জুট মিল চালু না করে মুরগীর ফিড কারখানা চালুর প্রতিবাদে রাষ্ট্রায়ত পাট কল সিবিএ নন সিবিএ নেতৃবৃন্দের উদোগে ক্রিসেন্ট মিল গেটে এক গেট সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন খালিশপুর জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা। প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লববুর রহমান কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ফারুক হিলটন। বক্তৃতা করেন, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারি ইউনিয়ন এর সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল মীর, ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম, খুলনা রুজ ভেলট শ্রমিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ হারুন হাওলাদা খোকা, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, খালিশপুর জুট মিলস সাবেক সহ সভাপতি মোঃ ইউসুফ শিকদার, খালিশপুর জুট মিলস সিবিএর সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ক্রিসেনট জুট মিলের সিবিএর সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, খুলনা সিএসডি র শ্রমিক দলের ও ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃজাহাঙ্গীর হোসেন, ১৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, খালিশপুর জুট মিলস এর মোঃ দুখু।মিয়া,মোঃ উজ্জল, বিএনপি নেতা মোঃ মকবুল হোসেন, শ্রমিক দলের মোঃ সেলিম মিয়া সহ সিবিএ নন সিবিএ নেতৃবৃন্দ।


বক্তারা বলেন বিগত মাফিয়া সরকার ক্রিসেন্ট জুট মিলস লীজ দিয়েছিল মাহবুব এন্ড কোং কে তারা পাট কল চালু না করে মুরগীর ফিড কারখানা চালু করা মাহাবুব কোং বিরুদ্ধে শ্রমিক শ্রেনী আন্দোলন গড়ে তুলবে।