/ সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ায় বিভিন্ন সংগঠনের নিন্দা

সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ায় বিভিন্ন সংগঠনের নিন্দা

পেশাগত দায়িত্ব পালনকালে একাত্তর টেলিভিশনের রিপোর্টার রাজু হাওলাদার এর সাথে অসৌজন্যমূলক আচরণ, দুর্ব্যবহার ও কটুক্তির নিন্দা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


খুলনা প্রেসক্লাব ঃ খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানিয়েছেন, সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ. মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।


বিজেপিসি ঃ বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)’র সভাপতি কৌশিক দে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির অনুরূপ বিবৃতিতে বলেন, সাংবাদিক রাজু রবিবার সকালে বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ কার্যালয়ের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সেখানকার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম নির্ধারিত সময়ের পরে অফিসে আসার কারণ জানতে চাইলে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদর্শন করেন। যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও স্বাধীন সাংবাদিকতার হুমকির সামিল। সরকারি উর্দ্ধতন কর্মকর্তার এমন আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তারা অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি(বিজেপিসি)’র বাগেরহাট জেলা শাখার সভাপতি শেখ মোঃ আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, মাগুরা জেলা শাখা সভাপতি মোঃ ইউনুছ আলী ও সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, মেহেরপুর জেলা সভাপতি মাহবুবুল হক পোলে ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বিভিন্ন জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।


এমইউজে(আ-হা) ঃ এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার(আতিয়ার-হাসান মোল্লা) ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পরভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ-সভাপতি সোহরাব হোসেন কোষাধক্ষ্য এ এইচ এম শামিমুজ্জামান।


অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।


খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি ঃ খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন, সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজলসহ সংগঠনের নেতৃবৃন্দ।
-খবর ঃ বিজ্ঞপ্তির ॥