খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি আটক

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ৪ রাউন্ড কার্তুজগোলা ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশ যৌথভাবে উপজেলার দেয়াড়া পূর্ব পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃত […]
ডুমুরিয়ায় জলাবদ্ধতা সমস্যার সমাধান হচ্ছেনা উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প দিয়েও

কাজি আবদুল্লাহ, ডুমুরিয়াঃ ডুমুরিয়ার পানি-নিষ্কাশনের প্রধান পথ শোলমারী ১০ ভেন্টের স্লুইচ গেট। ১০ দিন আগে এলাকাবাসী জোর করে ওই গেটের কপাট খুলে দেওয়ায় নদীর পানি ভেতরে প্রবেশ করায় জলাবদ্ধতা আরও বাড়ছে। অপর দিকে উচ্চ ক্ষমতার ২টি পাম্প দিয়ে আগে দিনে ১৬ ঘন্টার পরিবর্তে বর্তমানে ৮ ঘন্টা পানি নামছে। বিল ডাকাতিয়াসহ সমগ্র উপজেলার জলাবদ্ধতাই ডুমুরিয়ার কান্না। […]
তালায় ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

তালা অফিসঃ ৩ দিন আগে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ার পর ১৩ আগষ্ট বুধবার সকালে তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে নিজ বসতবাড়ী থেকে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবকের লাশ। তালাবাসির অত্যন্ত স্নেহভাজন, নম্র, ভদ্র ওই যুবকের নাম রাজু হাসান (৪২)। তার পিতা তালা শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা ও তালা বিআরডিবি অফিসের পরিদর্শক, সংগীত জগতের উজ্বল […]
প্রিজন সেল থেকে পালানোর ৭ দিন পর সেই মাদক বিক্রেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়ার সাত দিন পর মাদক বিক্রেতা ইউসুফ হাওলাদারকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টায় নগরীর আলমনগর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৬ আগস্ট দুপুরে নগরীর আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করে এস আই সোবহান […]
যশোরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

যশোর ব্যুরো: যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত ১২ আগস্ট রাত ১২টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ধরে নিয়ে বাড়ির পাশেই গলা […]
খুলনাসহ সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, […]
৫ বছরে খুলনা জেলা আইনজীবী সমিতির প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিগত পাঁচ বছরে খুলনা জেলা আইনজীবী সমিতির প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এ অনিয়ম ও টাকা আত্মসাতের সাথে জড়িত সমিতির তৎকালীন সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলামসহ ওই আমলে সমিতির নেতৃত্বে থাকা আইনজীবীদের বিরুদ্ধে মানিস্যুট মামলার সিদ্ধান্ত হয়েছে সমিতির বিশেষ সাধারণ সভায়। […]
কুমিল্লায় মদ্যপানে ২ জনের মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় মদ্যপানে দুজনের মৃত্যু হয়েছে।উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বুধবার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতরা হলেন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০) ও একই গ্রামের মৃত নিত্যন চক্রবর্তীর […]
সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুট: দুদকের চোখে প্রশাসনের অবহেলা

প্রাকৃতিক সৌন্দর্যের অপার ভাণ্ডার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা। পর্যটকদের কাছে এটি বহুদিন ধরেই ছিলো এক স্বপ্নের গন্তব্য। কিন্তু সাম্প্রতিক সময়ে ওই এলাকায় নজিরবিহীন পাথর লুটের ঘটনায় প্রাকৃতিক সৌন্দর্য প্রায় বিলীন হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, এই লুটপাট রোধে স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা থাকা উচিত ছিল, যা দেখা যায়নি। বুধবার (১৩ আগস্ট) […]
কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে।বুধবার জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন অ্যাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া […]