চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কারাগারে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে। রিমান্ড শেষে আজ বুধবার দুপুর আড়াইটায় তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি পুলিশ। পরে শুনানি শেষে আদালত তাকে পুনরায় রাজধানীর কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে […]
নির্বাচনের খবরে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত বিনিয়োগ সম্মেলন–২০২৫–এর প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, বর্তমান বাংলাদেশ দেশি–বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত রয়েছে।এ সময় এই নেতা আরও […]
বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন নতুন ফ্যাসিবাদের জন্ম দিতে পারে: খুলনায় জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। তিনি বলেন, নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। বুধবার (১৩ আগস্ট) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক […]
মধুখালীতে জমে উঠেছে আনারসের হাট

শাহজাহান হেলাল মধুখালী (ফরিদপুর): ফরিদপুরের মধুখালী বাজারে উঠেছে নানান জাতের আনারস। আর ক্রেতারাও এ আনারস কিনছেন বেশ আগ্রহ নিয়েই। কারণ ক্লান্তি দূর করতে টক-মিষ্টি স্বাদের বিভিন্ন ফলের জুড়ি নেই। সে হিসেবে সকলের কাছে পছন্দের তালিকায় রয়েছে রসালো ফল আনারস। সকালে মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে দেখা যায় তিনটি স্থানে ১৫/২০টি ভ্যানগাড়িতে আনারস সাজানো হয়েছে। এগুলো […]
‘জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতার প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।আজ বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে […]
পরীক্ষামূলক থেকে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লাভজনক ভেনামি চিংড়ি

ডুমুরিয়ায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিজস্ব সংবাদদাতা, ডুমুরিয়া (খুলনা): খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেছেন, ‘ডুমুরিয়া ও বটিয়াঘাটার সিমান্তবর্তী চক শৈলমারী এলাকায় পরীক্ষামূলক প্রকল্প থেকে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে লাভজনক ভেনামি চিংড়ি চাষ। ভেনামি রোগ প্রতিরোধ ক্ষম এবং ১০০ দিনের মধ্যে এ চিংড়ি বাজারজাত করা সম্ভব। এছাড়া বিদেশের বাজারে এর চাহিদা খুব বেশি। […]
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত

গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।একই সময়ে অনাহারে আরও দুজনের প্রাণ গেছে। মঙ্গলবার নিহতদের মধ্যে ১৯ জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এদিন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ২৬টি দেশ যৌথ বিবৃতিতে গাজার ‘অকল্পনীয় মাত্রার’ দুর্ভোগের নিন্দা জানিয়ে চলমান দুর্ভিক্ষ ঠেকাতে ও পরিস্থিতি ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপের আহ্বান জানায়। […]
দিঘলিয়ায় গৃহবধুকে মারপিট করে শ্লীলতাহানির চেষ্টা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, দিঘলিয়া (খুলনা): দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তর পাড়ায় এক গৃহবধুকে মারপিট করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। এলাকাবাসী ও ভিকটিম সূত্রে জানা যায়, ওই গৃহবধু তার পুত্র গাজী বাড়ি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রকে আনতে বাড়ি থেকে রওনা হন। তিনি […]
খুলনার ডুমুরিয়ায় এম্বুলেন্স খাদে পড়ে নারীর মৃত্যু

খুলনার ডুমুরিয়া উপজেলায় এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ মোল্লারের পিঠে টিউমার অপারেশন করার জন্য সকালে একটি এম্বুলেন্সে করে সাতক্ষীরার […]
খুলনার রূপসায় বিদেশী পিস্তলসহ সাব্বির হত্যা মামলার চার আসামি গ্রেফতার

রূপসা উপজেলার আইচগাতি মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য হাফিজুল শেখ হাফিজ (৩২)সহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে। বুধবার (১৩ আগস্ট) ভোর আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে আরও গ্রেফতার হয় তানজিল হাসান জ্যোতি (৩৭), মোঃ মাসুম […]