খুলনায় চলছে একুশ দিনব্যাপী বৃক্ষমেলা

খুলনা সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে। বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজক কমিটির তথ্য অনুযায়ী গত ৭ জুলাই মেলা শুরু হওয়া থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত ১০ হাজার চারশত ২৩টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিক্রি হয়েছে। যার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার দুইশত ৬৫ টাকা। মেলায় […]
বাগেরহাটের রাস্তা দেখে মনে হয়নি এটা খানজাহানের খলিফাতাবাদ

জাতীয় নাগরিক পার্টির পথসভায় নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা জানি, বাগেরহাটের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। এই শহর আজকের নয়, অন্তত: পাঁচ শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে বাগেরহাট। এ শহরের নাম ছিল খলিফাতাবাদ, যার গোড়াপত্তন করেছিলেন খানজাহান(রহ:)। এই বাগেরহাট শুধুমাত্র বাংলার নয়, বিশ্বের মানচিত্রে একটি অনন্য নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। […]
খুলনায় আইনশৃঙ্খলার অবনতিতে মহানগর বিএনপির উদ্বেগ: হত্যাকাণ্ড-চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার দাবি

খুলনায় আইনশৃঙ্খলার চরম অবনতি এবং রাজনৈতিক উদ্দেশ্যে দায় চাপানোর প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মহানগর বিএনপি। তারা অভিযোগ করেছে, শহরটি বর্তমানে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকের রাজ্যে পরিণত হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে এক জরুরি সভায় মহানগর বিএনপি নেতারা বলেন, “খুলনা এখন খুনের নগরীতে পরিণত হয়েছে। গত ১০ মাসে […]
নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান সরদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিতু মোল্যা নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেলে কালিয়া পৌরসভার একলাছ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষে আহত হন জিল্লুর। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা […]
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে সীমান্তে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন। শনিবার (১২ জুলাই) সকাল সোয়া ৮টায় বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির তামাবিল বিওপির কাছে হস্তান্তর করা হয়। বিজিবি সদস্যরা আটক মুখলেছুর রহমান সুমনকে সিলেটের […]
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরো ৩৯১ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি […]
চাঁদাবাজি নয়, লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : ডিএমপি

মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগের উপ-কমিশনার জসীম উদ্দিন। তিনি বলেন, তবে ভাঙারি দোকানের নিয়ন্ত্রণ এবং আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই সোহাগকে হত্যা করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ […]
“২০২৪-এর ইতিহাস বিকৃত হতে দেওয়া যাবে না”: অধ্যাপক মাহফুজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন,“যাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে, তাদের নিয়ে রাষ্ট্র বা ক্ষমতাসীনদের কোনো ভাবনা নেই। একমাত্র জামায়াতই শহীদ ও আহতদের পাশে দাঁড়িয়েছে।”তিনি বলেন, শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে প্রত্যেক শহীদ পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে […]
কুমিল্লায় সড়কের পাশে থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

কুমিল্লার তিতাসে সড়কের পাশে ইমতিয়াজ রিয়াজ (৩০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ইমতিয়াজ রিয়াজ বরিশালের কাজির হাট উপজেলার পূর্ব রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ বলেন, শনিবার সকালে […]
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে সব দলের সহযোগিতা লাগবে: আইজিপি

একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে ও নির্বাচিত সরকার করতে গেলে সব দলের সহযোগিতা লাগবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। একই সঙ্গে গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ […]