সেরা সাতারুর খোজে বাংলাদেশ, খুলনায় ৪৪ ইয়েস কার্ড

খুলনায় সম্পন্ন হলো সুইমিং ফেডারেশনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’। সোমবার খুলনা নগরীর সোনাডাঙ্গাস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা থেকে সাঁতারু বাছাই করা হয়। খুলনা বিভাগের তিন জেলা থেকে ৪৪ জন সাঁতারুকে বাছাই করেছে সুইমিং ফেডারেশন।গত ১০ মে শুরু হয় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’। মিরপুরে জাতীয় সুইমিং […]
চিতলমারীতে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, উত্তেজিত জনতার গণধোলাই

বাগেরহাটের চিতলমারীতে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় মুশফিক শেখ (৩) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির মৃত্যুর পর স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত চিকিৎসক রঞ্জিত ডাকুয়াকে (৪২) আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ জুন) রাত ১০টার দিকে উপজেলার খাসেরহাট বাজারে। […]
প্রশমিত হবে তাপপ্রবাহ, টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ বিদায় নিয়েছে গত দুই দিনের বৃষ্টিতে। এতে সর্বোচ্চ তাপমাত্রার পারদও কিছুটা কমে ৩৬ ডিগ্রির ঘরে বিরাজ করছে। এই অবস্থায় টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম […]
‘ইসরায়েলি বাহিনী যেন শখ করে শিশু হত্যা করছে’: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশটির অসংখ্য শিশু নিহত হয়েছে। হামলার লক্ষ্য ছিল তেহরানের হাকিম শিশু হাসপাতালও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলি বাহিনী যেন শখ করে শিশু হত্যা করছে।’তিনি আরও বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক উপপ্রধান এবং বর্তমানে বিরোধী দলের নেতা ইয়াইর গোলানের এক বিতর্কিত মন্তব্য ইঙ্গিত দেয় যে, […]
শেরপুরে সুদের টাকা না পেয়ে ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সুদের টাকা পরিশোধ না করায় এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের একটি ভিডিও আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর নাম নূর আমিন (৩৮)। তিনি উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটিলংগরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। ভুক্তভোগী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, […]
‘এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়’: তারেক রহমান

বিগত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনও ফ্যাসিবাদ শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন, ১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশের […]
সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে : আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।আইন উপদেষ্টা বলেন, আজ বিকাল ৪টার দিকে আইনটি পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটি বৈঠকে বসছে। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনা করে সুপারিশ দিতে আইন উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠন করে […]
রেমিট্যান্স যোদ্ধাদের সুখবর দিল বিমান বাংলাদেশ

বাংলাদেশি শ্রমিকদের বিদেশ গমনে সহায়তা করতে এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে শ্রমিকদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতীয় পতাকাবাহী এই সংস্থা ইতোমধ্যে সৌদি আরব ও মালয়েশিয়াগামী বহির্গামী ফ্লাইটে ‘টি’ শ্রেণির রিজারভেশন বুকিং ডিজাইনের (আরবিডি) আওতায় এ সুবিধা দিয়ে আসছে।বিশেষ রেয়াতি ভাড়ায় নতুন এ রুটগুলো যুক্ত […]
মৌলভীবাজারে প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলোচিত স্কুলছাত্রী নাফিছা জান্নাত আনজুম (১৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে।নিহত আনজুমকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন জুনেল মিয়া (৩৯) নামের প্রতিবেশী এক যুবক। আনজুম সেই প্রেমের প্রস্তাব মেনে নেয়নি। ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হয়ে আনজুমকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ছড়িয়ে ফেলে রাখেন ঘাতক জুনেল। সোমবার (১৬ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের […]
‘ইসরায়েলে প্রয়োজনে পরমাণু হামলা চালাবে পাকিস্তান’

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের বিপরীতে ইসরায়েলের সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে—এমন হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ এক সেনা কর্মকর্তা। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে বলেন, […]