সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় এক ব্যক্তি আটক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় হানিফ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে সেনাবাহিনীর একটি দল উত্তরা এলাকা থেকে হানিফ মিয়াকে আটক করে। আজ মঙ্গলবার ভোরে তাঁকে উত্তরা পশ্চিম থানায় […]
অভয়নগরে হাসান হত্যার ঘটনায় জয়নাল গাজীর স্বীকারোক্তি

যশোরের অভয়নগরের নাউলীতে হাসান শেখ হত্যার ঘটনায় আদালতে জয়নাল গাজীর স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে। গতকাল সোমবার অভয়নগরের আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রহমত আলীর আদালতে হাজির করা হলে তিনি নিজেকে জড়িয়ে এই স্বাকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। জয়নাল গাজী উপজেলার নাউলী দক্ষিনপাড়া গ্রামের ওহাব গাজীর ছেলে। হাসান শেখ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী। পুলিশ জানায় […]
রূপসায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

রূপসায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে রজব হাওলাদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, শিশুটি নৈহাটি সরকারী প্রাথমিক বিদ্যায়ের ১ম শ্রেণির শিক্ষার্থী। মামলা সূত্রে জানা যায়, আসামী মোঃ রজব হাওলাদার তাদের প্রতিবেশির শিশুকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে নিজের দোকানের মধ্যে ডেকে নিয়ে বলাৎকার করে। এতে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে […]
কুয়েট শিক্ষকদের সভায় ক্লাসে না ফেরার সিদ্ধান্ত

শিক্ষার্থী-অভিভাবকদের দাবি ক্লাস চালুর টানা চার মাস পাঁচদিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির সাধারণ সভা থেকে ক্লাসে না ফেরার পুন:সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।এদিকে, চার মাসেরও বেশি সময় ধরে অচলাবস্থায় পড়া এ শিক্ষা প্রতিষ্ঠানকে সচল করার দাবি জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষার্থীরাও ক্লাস চালুর দাবি জানিয়ে কুয়েটের […]
জাপানে এক লাখ দক্ষ কর্মী যাবে, খুলনায় সেমিনারে উজ্জ্বল সম্ভাবনার কথা

বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুসের সাম্প্রতিক জাপান সফরে সই হওয়া চুক্তি অনুযায়ী, এক লাখ প্রশিক্ষিত কর্মী জাপানের শ্রমবাজারে যাওয়ার সুযোগ পাবে।জাপানের জনসংখ্যা ক্রমহ্রাসমান; একই সঙ্গে বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। কর্মক্ষম নাগরিকরা চরম ব্যস্ততায় দিন কাটানোয় বৃদ্ধদের সেবা ও যত্নে কেয়ারগিভার ও নার্সের চাহিদা […]
বরগুনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সামাজিক দায়িত্ব ও মানবিক সহায়তার অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ‘সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার (২৩-০৬-২০২৫) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং নৌ কন্টিনজেন্ট বরগুনার ব্যবস্থাপনায় বানৌজা উপশমের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করে। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে পাথরঘাটা উপজেলার স্থানীয় এবং আশপাশের […]
মোরেলগঞ্জে স্বপ্নের মেলা অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে সোমবার সকালে বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ি ৮ নম্বর স্বপ্নসারথি দলের ২৪ তম সেশন থাকবো নাকো বদ্ধ ঘরে, পর্ব-২ ও স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ২৫ জন স্বপ্ন সারথি অংশগ্রহণ করেন এবং নতুন স্বপ্ন সারথি ও অভিভাবক গণ এবং স্থানীয় জনসাধারণের উপস্থিত […]
খুলনায় ইজিবাইক চালককে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ আসামি গ্রেফতার

খুলনার হরিণটানা থানাধীন কেডিএর ময়ূর আবাসিক এলাকায় এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১১ জুন কিবরিয়া হাওলাদার হরিণটানা থানায় সাধারণ ডায়েরি করেন যে, তার পিতা জাহিদুর হাওলাদার (৪৯) নিখোঁজ। পরবর্তীতে ২২ জুন কেডিএর ময়ূর আবাসিকের […]
ইরানের ওপর ইসরাইল-আমেরিকার হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন, মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান হামলার প্রতিবাদে এবং মুসলিম বিশ্বের প্রতি সংহতি প্রকাশের আহ্বানে খুলনায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩জুন) বেলা ১১টায় নগরীর পিকচারপ্যালেস মোড়ে আঞ্জুমান-এ-পাঞ্জাতানি এবং জামিয়্যাতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইরানের বিরুদ্ধে এ হামলা এককভাবে কোনো একটি রাষ্ট্রের […]
জিয়া হলের স্থানে নান্দনিক স্থাপনা নির্মাণে উদ্যোগ, খুলনাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার আশ্বাস কেসিসি প্রশাসকের

খুলনা শহরের সৌন্দর্য, পরিবেশ ও নাগরিক জীবনের মানোন্নয়নে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। সোমবার (২৩ জুন) নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে কেসিসি কর্মকর্তাদের সাথে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দের এক সমন্বয় সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন কেসিসি প্রশাসক ফিরোজ সালাহউদ্দিন সরকার। সভায় তিনি বলেন, “জিয়া হলের স্থানে একটি নান্দনিক […]