মোংলা বন্দরে ফের করোনা সতর্কতা, জেটিতে থার্মাল স্ক্যানার ও মাস্ক বাধ্যতামূলক

আমির হোসেন আমু, মোংলা (বাগেরহাট): করোনা ভাইরাস সংক্রমণ ফের বাড়তে থাকায় দেশের দ্বিতীয় প্রধান সমুদ্র বন্দর মোংলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। গতকাল শুক্রবার সকাল থেকে বন্দর জেটির প্রধান ফটকে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি, বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান ও থার্মাল স্ক্যানিং।বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিটি আগত বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক, এবং বন্দরে কর্মরত […]
দেশের ২৬ জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দেশের তিন বিভাগ ও ছয় জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে […]
ইরানে ইসরায়েলের হামলা, ইরানের পাশে দাঁড়াল সৌদি

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। শুক্রবার (১৩ জুন) এক বিৃবতিতে সৌদি কড়া প্রতিক্রিয়া জানায়। খবর আলজাজিরার। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানায়। এটি নিশ্চিত যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের এই আগ্রাসন […]
দেশে ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৫ জন আক্রান্ত হয়েছেন, তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জন। […]
নারায়ণগঞ্জে রাস্তার পাশে মিলল ব্যবসায়ীর লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাস্তার পাশ থেকে মো. সবুজ মিয়া (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সবুজ মিয়া আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের মারুয়াদি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার […]
অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের এক যাত্রী

ভারতের আহমেদাবাদে আজ (১২ জুন) দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় সবাইকে মৃত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই যাত্রী ছিলেন বিমানের ১১-এ নম্বর সিটে। ভিডিওতে দেখা গেছে, তিনি হেঁটে চলেছেন—সাদা টি-শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট পরে আছেন, […]
খুলনায় মরা গরুর মাংসসহ দুইজন গ্রেপ্তার, হোটেলে সরবরাহের অভিযোগ

খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ ৪ মণ ৩০ কেজি মরা গরুর মাংসসহ দু’জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৮টায় গল্লামারী এম এ বারী সড়কে ওয়ালটন শোরুমের সামনে থেকে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিকআপও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার নিকারীপাড়া জলিলপুর এলাকার মো. আব্দুল লতিফের ছেলে মো. মমিন […]
অর্থপাচারে অভিযুক্তদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে সরকার: গভর্নর

বিদেশে অর্থ পাচারকারী ধনকুবেরদের সঙ্গে আর্থিক সমঝোতায় যেতে পারে অন্তর্বর্তী সরকার। এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অপেক্ষাকৃত কম গুরুতর মামলার ক্ষেত্রে আর্থিক সমঝোতা ‘একটি সম্ভাব্য বিকল্প’ হতে পারে।তিনি জানান, সরকারের সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে এই ধরনের সমঝোতা অর্থ ফেরত আনার পাশাপাশি দীর্ঘ ও […]
নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

ফরিদপুরের সালথায় নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো তানহা (৭) ও তার ভাই আবু তালহা (৫)। তারা মধুখালী উপজেলার নলিয়া জামালপুর বাজারসংলগ্ন নওপাড়া গ্রামের মুদিদোকানদার সুমন শেখের সন্তান। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, […]
বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে মোদিকে ড. ইউনূসের চিঠি

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) দেওয়া এ চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সব পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা […]