ফের ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

6 12

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান শুক্রবার সরাসরি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‌‌‘বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে এই হামলা প্রতিহত করার চেষ্টা করছে।’ বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেরুজালেম এবং তেল আবিবের আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী আরো জানিয়েছে, সতর্ক সংকেত প্রাপ্তির পর নাগরিকদের নিরাপদ […]

‘রাষ্ট্রপতি নির্বাচনপ্রক্রিয়া পরিবর্তনে সবাই একমত’: আলী রিয়াজ

5 14

রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে, তা চূড়ান্ত না হলেও বর্তমান বিধান পরিবর্তনে সবাই একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনপ্রক্রিয়া নিয়ে আলোচনায় সুস্পষ্ট হয়ে ওঠে প্রতিটি রাজনৈতিক দল স্মরণ করিয়ে দেয় এর সঙ্গে পার্লামেন্টের দ্বিকক্ষ জড়িত। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর […]

ইরান-ইসরায়েল সংঘাত: তেহরানে দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

4 14

ইসরায়েল সঙ্গে সংঘাতের মধ্যে ইরানে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে রাজধানী তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ান দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে ইরানে নিযুক্ত দেশটির সব কূটনৈতিক কর্মীকে দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, ‘ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত অঞ্চলেই অবস্থান […]

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে হতে পারে ঝড়

3 13

দেশের আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২০ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার […]

সবার উচিত বাড়িতে কিছু না কিছু ফল গাছ লাগানো

2 13

নগরীতে ফল মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক ‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ শ্লোগানকে সামনে রেখে খুলনা মহানগরীর খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে তিনদিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করতে গিয়ে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ফলের চাষে কৃষকের আর্থিক সংকট নিরসন ছাড়াও দেশের জনগনের […]

খুমেক হাসপাতালে আরও একজনের করোনা শনাক্ত

1 15

আক্রান্ত ৪ জনের ৩জনই বয়রার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে এবার তিনজনসহ খুলনায় মোট চারজনের করোনা শনাক্ত হলো।খুমেক হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ও হাসপাতালের আরএমও ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, গত ১৪ জুন থেকে এ হাসপাতালে রেপিড এন্টিজেন টেস্ট শুরু হয়। আগে থেকে থাকা কিছু কীট […]

কুয়েটের প্রায় ৭ হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চয়তার দিকে

3 7

অর্থ বছর শেষ হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হয়নি মাত্র ১০দিনের মধ্যেই শেষ হচ্ছে জুন মাস। এর মধ্যে ভিসি নিয়োগ প্রক্রিয়া শেষ করার কোন সুযোগ নেই। অর্থাৎ প্রায় সাত হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবনেই শুধু প্রভাব পড়বে তাই নয়, বরং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের(কুয়েট) উন্নয়ন কর্মকান্ড যেমন স্থবির হয়ে পড়বে তেমনি রাজস্ব খাতের অর্থও অব্যবহৃত থাকবে বলে […]

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান,এমডিসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

12 7

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হারুন-অর-রশিদ চেক প্রতারণার অভিযোগে করা এক মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিলেটের সাবেক ব্যুরো প্রধান আহমেদ নূর মামলাটি করেছিলেন। বাদীর […]

ভয় না পেয়ে জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানালেন খামেনি

11 8

ইসরায়েলি আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।এক্স-এ দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, খামেনি জনগণের উদ্দেশে বলেছেন- শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।”তিনি আরও বলেন, “আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, […]

বগুড়ায় নবদম্পতির বনিবনা না হওয়ায় ঘটককে গাছে বেঁধে বেড়ধক পিটুনি

10 9

বগুড়ায় মজিবর শেখ (৬৫) নামে এক ঘটককে গাছের সঙ্গে বেঁধে মারপিট ও অমানবিক নির্যাতন করা হয়েছে। বিয়ে দেওয়ার পর মেয়ে-জামাইয়ের মধ্যে বনিবনা হচ্ছে না এমন অভিযোগে তাকে মারধর করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৫ জুন) বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামে […]