জোরপূর্বক ঢাবির প্রশাসনিক ভবনে তালা দিল ছাত্রদল-বাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনে জোরপূর্বক তালা দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর একটায় শাখা ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলোর একদল নেতাকর্মী প্রশাসনিক ভবনে ঢুকে পড়েন। এরপর ভবনের সব রুমে গিয়ে গিয়ে সবাইকে বের হয়ে যেতে বলেন। এরপর ছাত্রদল ও বাম নেতাকর্মীদের উপস্থিতিতে বাধ্য হয়ে ভবনের […]
জবি শিক্ষার্থীদের আন্দোলনের দুর্গ যেন কাকরাইল মসজিদ

চারদফা দাবি নিয়ে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা। রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দুদিন ধরে আন্দোলন করছেন তারা। কাকরাইল মোড়ের কাছেই অবস্থিত তাবলিগের জামাতের মসজিদ কাকরাইল মসজিদ। এ মসজিদেই প্রয়োজনীয় সবকিছু করছেন জবি শিক্ষার্থীরা। সকালের খাবার থেকে শুরু করে রাতের খাবার খাচ্ছেন মাত্র ৪০ টাকার বিনিময়ে। বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত জবি শিক্ষার্থীদের অবস্থান […]
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮ জনঃ কেএমপি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয় দিয়ে ঘরে ঢুকে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন এবং অবৈধ অস্ত্র হেফাজতে রাখার অভিযোগ এনে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি, অতঃপর দাবিকৃত চাঁদা না পেয়ে মারধরের ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করার সময় গ্রেপ্তার হয় ৮ যুবক। গতকাল ১৪ মে বুধবার রাতে খুলনা মহানগরীর খালিশপুর থানার বাসিন্দা […]
ভারতের মণিপুরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১০ জন নিহত

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের চান্দেল জেলায় গতকাল বুধবার আসাম রাইফেলসের সদস্যদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড দাবি করেছে।সেনাবাহিনী দাবি করেছে, ‘বন্দুকযুদ্ধে’ ওই ১০ জন নিহত হয়েছেন। যাঁরা নিহত হয়েছেন, তাঁরা ‘জঙ্গি’ ছিলেন। নিহত ব্যক্তিদের সম্পর্কে তাঁদের পরিবার বা […]
সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবির সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। এসময় বিজিবি এক হাবিলদার, দুই বিজিবি সদস্য ও একজন আনসার সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১ টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর-খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্য রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি। আহতরা হলেন […]
যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে লাখো কোটি ডলারের চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। এসব চুক্তির আওতায় কমপক্ষে ১ লাখ ২০ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউস এসব তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্য সফরে থাকা ট্রাম্প গতকাল বুধবার সৌদি আরব সফর শেষ করে কাতারে যান। […]
দ্বিতীয় দিনেও তিন দফা দাবিতে আন্দোলনরত জবি শিক্ষার্থীরা

কেউ খালি গায়ে শুয়ে আছেন, কেউবা জামাকাপড় বিছিয়ে সড়কে শুয়ে আছেন। কেউ গাছের পাতা ও ডালপালা মেলে রাস্তায় শুয়ে পড়েছেন, কেউবা ক্লান্ত শরীর নিয়ে সহপাঠীর কাঁধে হেলান দিয়েছেন। কেউ আবার বসে আছেন কিংবা সহপাঠীদের সঙ্গে গল্পে সময় পার করছেন। এমন চিত্রই দেখা গেছে কাকরাইল মসজিদের সামনে তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আজ বৃহস্পতিবার […]
রাজশাহীর বাঘায় আমবাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, ভাই পলাতক

রাজশাহীর বাঘায় বাড়ির পাশে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আরিপপুর গ্রাম থেকে ওই ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম সাদেক হোসেন (৫০)। তিনি উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিপপুর গ্রামের বাসিন্দা। সাদেক গরু ও ছাগল কেনাবেচার ব্যবসা করতেন। ঘটনার পর থেকে সাদেক হোসেনের সৎ ভাই কামাল হোসেন পলাতক। […]
‘আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি’ : প্রধান উপদেষ্টা

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি। আমরা চাইলে আমাদের মতো করে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি। প্রত্যেকেরই স্বপ্ন থাকা দরকার, কেমন পরিবেশ ও সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায় সেই সম্পর্কে।বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার […]
কে এই ভারতীয় রাফাল ধ্বংসকারী পাকিস্তানি নারী পাইলট ?

পাকিস্তানের আকাশরক্ষায় রচিত হলো এক নতুন অধ্যায়। আর এই অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক সাহসী নারী- আয়েশা ফারুক। পাকিস্তান বিমানবাহিনীর ইতিহাসে তিনিই প্রথম যুদ্ধপ্রস্তুত নারী ফাইটার পাইলট, যিনি ৬ মে রাতের নিঃশব্দ আকাশে নজিরবিহীন সাহসিকতায় ভারতীয় বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেন। সামরিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি সফল আকাশযুদ্ধ নয়- বরং […]