সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

14

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৪ মে) দুপুর ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস -এর বিপরীতে এ ঘটনা ঘটে।বিজিবি সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের চার বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। বিষয়টি ভারতের […]

বড়লেখা সীমান্ত দিয়ে আবারও ৪৪ জনকে পুশইন করল বিএসএফ

13

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাতল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৪ মে) ভোরে তাদের পুশইন করা হয়। এ সময় তাদের আটক করে ৫২ বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। বুধবার ভোরে লাতু বিওপি ক্যাম্পের আওতাধীন শাহবাজপুর পাল্লাথল রাস্তার মোড় থেকে তাদের […]

মধ্যরাতে ঢাকাসহ দেশের ১১টি জেলায় ঝড়ের পূর্বাবাস, গতিবেগ সর্বোচ্চ ৬০ কিলোমিটার

12

ঢাকাসহ দেশের ১১টি জেলায় আজ রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস।বুধবার (১৪ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাবাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, […]

ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে যা বললো সরকার

11

ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৪ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।বাংলাদেশ আশা করছে, কূটনৈতিক প্রচেষ্টায় চলমান উত্তেজনা কমবে এবং শান্তি বিরাজ করবে। বিবৃবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।উভয় […]

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

10 1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই তিনজনকে শাহবাগ থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে […]

শুরু হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫

9 1

দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন শুরু হতে যাচ্ছে। প্রায় আড়াই বছর পর আলোচিত এই ধারাবাহিকের নতুন সিজন শুরু হওয়ায় দর্শকরা ভীষণ খুশি। এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। শিগগিরই মুক্তি পাবে নতুন সিজন। আজ বুধবার প্রকাশিত হলো এই ধারাবাহিকের প্রথম লুক, পোস্টার।দীর্ঘ অপেক্ষার পর ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু হচ্ছে—এটাই চমক। এর বাইরে কোনো চমক […]

পর্তুগালের জার্সিতে অভিষেক হলো রোনালদো জুনিয়রের

8 1

ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরেই এগোচ্ছে ‘ক্রিস্টিয়ানিনহো’ নামে পরিচিত তার পুত্র রোনালদো জুনিয়র। মঙ্গলবার ক্রোয়েশিয়ায় ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে জাপানের বিপক্ষে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে প্রথমবার মাঠে নেমেই পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক করলেন রোনালদো জুনিয়র। ৪-১ গোলে জয়ী হওয়া ম্যাচে বেঞ্চ থেকে উঠে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। বদলি হিসেবে ক্রিস্টিয়ানিনহো প্রবেশ করেন আব্দু কাসামার পরিবর্তে। ম্যাচের সময় স্টেডিয়ামে […]

মেসি বেছে নেবেন ক্যারিয়ারের সেরা গোল

7 2

ক্যারিয়ারে এখন পর্যন্ত সব মিলিয়ে ৮৬০টি গোল করেছেন লিওনেল মেসি। এত গোলের মধ্যে সব গোলের মান নিশ্চিতভাবে এক নয়। এমন অনেক গোল আছে, যা স্পর্শ করেছে নান্দনিকতার চূড়া, যা মেসিকে বানিয়েছে সেরাদের সেরা। আবার কোনো কোনো গোল একেবারেই সাদামাটা। তবে সাদামাটা গোলও ম্যাচ ও পরিস্থিতির কারণে অমূল্যও হয়ে উঠতে পারে। বিশ্বকাপ ফাইনালে মেসি করা পেনাল্টি […]

শিশির ভেজা ঘাস

শিশির ভেজা ঘাস

সিনেমায় বৃষ্টিতে ভেজা গানের যেমন একটা আমেজ আছে, ভোরবেলা শিশিরে ভেজা ঘাসের ওপর হাঁটার আমেজ জীবনে তার চেয়ে কোনো অংশে কম নয়। ছোট বেলা কিংবা বড় বেলা, প্রেম করে হোক আর না করেই হোক, কবিতা পড়েই হোক আর না পড়েই হোক শিশির ভেজা ঘাসের ওপর খালি পায়ে হাঁটা এক অপার্থিব আনন্দের ব্যাপার। ভোরবেলা খালি পায়ে […]

আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

6 2

আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর একটি মাছের ঘের থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাইপাইলের শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন– পাবনার আমিন পুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) এবং জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা […]