কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় জহির রায়হান (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডাদেশ দিয়েছেন আদালত| আজ বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন| দন্ডপ্রাপ্ত জহির রায়হান কুষ্টিয়া সদর উপজেলার হররা ডাক্তারপাড়া গ্রামের নুর নবীর ছেলে|
আদালত ও মামলা সূত্রে জানাগেছে, কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর এক ছাত্রী বাড়ী থেকে স্কুলে যাতায়াতের পথে যুবক জহির রায়হান তাকে নানা ভাবে কু-প্রস্তাব সহ উত্ত্যক্ত করতো| ঘটনটি ভূক্তভোগী ছাত্রী তার পরিবারকে জানালে যুবক জহির রায়হানকে বকা ও শাসন করা হয়| এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জহির রায়হান ২০১৮ সালের ৩ মার্চ রাতে পিতা মাতার অনুপস্থিতিতে ওই ছাত্রীর কক্ষে প্রবেশ করে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে| এসময় ছাত্রীর আর্তচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে যুবক যুবক জহির রায়হানকে আটক করে পুলিশে দেয়| ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় যুবক জহির রায়হানের নামে মামলা দায়ের করেন|
মামলাটির তদন্ত শেষে কুষ্টিয়া মডেল থানার এসআই আনোয়ারুল ইসলাম ২০১৮ সালের ৩০ এপ্রিল জহির রায়হানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন | ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. আব্দুল মজিদ জানান, কুষ্টিয়া সদর থানায় দায়ের করা স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে আসামী জহির রায়হানের বিরুদ্ধে আনীত অভিযোগ ¯^াক্ষ্য ও শুনানী শেষে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত|
আসামী জহির রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হলে পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছে|
ছবি : আদালত|
শরীফুল ইসলাম
কুষ্টিয়া|