কাঁঠালিয়ায় হারিয়ে যাওয়া এনআইডি কার্ড দিয়ে মোবাইল সিম তুলে প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায় মো.হাসান হাওলাদার নামের এক চাকুরিজীবির হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি স্মার্ট কার্ড) ব্যবহার করে প্রত্যারনার মাধ্যমে বিভিন্ন মানুষের নিকট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।চক্রটি মো.হাসান হাওলাদারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি ব্যবহার করে অনলাইনে ব্যবসা করছে। তারা ০১৩২৬৬৯৪৯৯২ ও ০১৩৪০০২১০৩২ নম্বর দিয়ে মালামাল সরবরাহ করার কথা […]

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

ham.1

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেফা খাতুন নামে ১১ বছরের এক শিশু মারা গেছে। রোববার দিবাগত রাতে শিশুটি মৃত্যুবরণ করে। শেফা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে। মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে হামের উপসর্গ নিয়ে শিশু শেফাকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। […]

দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় চলছে অবাঁধে বালু উত্তোলন : হুমকিতে বাঁধ-ফসল-জনপদ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পদ্মা নদী থেকে অবাঁধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্রের প্রত্যক্ষ মদদে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবাঁধে বালু তোলা হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই। অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর পাহারায় বালু উত্তোলন করার কারণে […]

খুলনায় কোরবানির পশু চাহিদার তুলনায় উদ্বৃত্ত, উৎকণ্ঠায় খামারিরা

3 1

মেহেদী হাচান : আসন্ন ঈদ-উল-আজহাকে ঘিরে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর হাট প্রস্তুত হচ্ছে জোরেশোরে। সরকারি হিসেবে খুলনা অঞ্চলে এবার পশুর কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ পশু উদ্বৃত্ত থাকবে। কিন্তু সেই পরিসংখ্যানের আড়ালে খুলনার খামারিদের বাস্তবতা অনেকটাই ভিন্ন। পশুখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, খামার পরিচালনার বাড়তি ব্যয় এবং ন্যায্যমূল্য না পাওয়ার শঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠায় […]

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন হামরোগী ৯৭, ঝুঁকিতে কুষ্টিয়া-যশোর

ham.1

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগ কাটিয়ে উঠতে পারেনি। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় নতুন করে আরও ৯৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৪ জন রোগী। তবে স্বস্তির খবর হলো, গত একদিনে বিভাগে হামে নতুন […]

বিএনপি নেতার হুমকি

‘তোরা মেম্বার-চেয়ারম্যানরা অর্ধেক নিবি, আমাগে দলরে অর্ধেক দিবি। মনে থাকবে?’ খুলনার রূপসার ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুল ইসলাম নন্দুকে হুমকি ও সরকারি কাজের ভাগ দিতে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে আরেক বিএনপি নেতার বিরুদ্ধে। সম্প্রতি তাদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে।  আজিজুল ইসলাম ঘাটভোগ ইউনিয়নের ৪ […]

ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার ইমাম পরিষদের বিক্ষোভ

1 3

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর উদ্ধ্যতপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি পরামর্শ সভা করেছে খুলনা জেলা ইমাম পরিষদ। সভা থেকে আগামী ১৫ মে শুক্রবার জুমার নামাজের পর বিকেল তিনটায় নগরীর ডাকবাংলা চত্বরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল সোমবার নগরীর ঐতিহ্যবাহী ডাকবাংলা মসজিদে […]

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি: ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ বলে কটুক্তি ও গ্রেফতারের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন। সোমবার (১১ মে) সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের মধুখালী উপজেলা শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, তারা […]

বাগেরহাটে যুব ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে যুব ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর) বিষয়ে জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে বাগেরহাটের দশানী এলাকার ধানসিঁড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অ্যামপ্লিফাই চেঞ্জের অর্থায়নে, রেডঅরেঞ্জ বাংলাদেশের সহযোগিতায় এবং দলিত (DALIT) বাস্তবায়িত “ইয়ুথ শেয়ার-নেট” প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলিত তরুণ-তরুণী, শিক্ষার্থী ও […]

খুবিতে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

খুবিতে শুভ উদ্বোধনজুলাইয়ের সেই লাল প্রোফাইল আজ এশিয়া পোস্টে একাকার খুবি প্রতিনিধি: নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে সোমবার (১১ মে) যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুবিসাসের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় নবনির্বাচিত সভাপতি […]