সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক মঞ্জু খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস। আমাদের কবি-সাহিত্যিকগণ তাদের সাহিত্য দিয়েই বিপ্লব সৃষ্টি করতেন। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং যে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রবেশ করেছি সেখানেও সাহিত্য সংস্কৃতির রয়েছে অনবদ্য অবদান। বর্তমানে সাহিত্য-সংস্কৃতি চর্চা সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে […]

বাগান বিলাস ফুলে সাজানো হবে খুলনার প্রবেশদ্বার জিরো পয়েন্ট

দিলীপ বর্মন : খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার জিরো পয়েন্টের চারটি আইল্যান্ড বাহারি বাগান বিলাস ফুলে সেজে উঠবে। ঈদুল আযহার আগেই আইল্যান্ডগুলোতে বিভিন্ন প্রজাতির বাগান বিলাস ফুলের গাছ রোপন করা হবে। মহানগরীর সৌন্দর্য বাড়াতে এবং পথচারী ও যাত্রীদের মুগ্ধ করতে খুলনা সড়ক ও জনপথ বিভাগ এই উদ্যোগ নিয়েছে। খুলনা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, […]

এমইউজে বনাম কেইউজে প্রীতি ক্রিকেট ম্যাচ

সজলের হ্যাটট্রিক ছাপিয়ে কেইউজে’র জয় ক্রীড়া প্রতিবেদক : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) বনাম খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর মধ্যেকার প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে ২১ রানে এমইউজে কে হারিয়েছে কেইউজে। প্রিয় খুলনা সংগঠণ এবং সল্টসিংক ইন্টারনেট এর […]

জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার : খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুলাল আলী (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানায় বলে জানা গেছে। সহকর্মী শ্রমিকরা জানান, প্রায় দেড় মাস আগে তারা প্রায় ৩০ জন শ্রমিক […]

২৬ ঘন্টা পর পশুর নদীতে নিখোঁজ মাঝি হোসেনে মোড়লের ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,দাকোপ (খুলনা) : অবশেষে ২৬ ঘন্টা পর দাকোপ-মোংলার পশুর নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া ট্রলার মাঝি হোসেন মোড়ল (৪৫) এর ভাসমান লাশ উদ্ধার। বাজুয়া খেয়াঘাট সংলগ্ন পশুর নদীতে হোসেন মোড়লের ভাসমান লাশ দেখতে সহকর্মী ট্রলার চালকরা উদ্ধার করেছেন।গতকাল (১মে) শুক্রবার সকালে হোসেন মোড়লের লাশ দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভার গোড়কাঠি গ্রামের বাড়িতে নিয়ে […]

ইমাম পরিষদের বিক্ষোভ আজ

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতা, জুলুম-নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খুলনায় আজ শুক্রবার প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা জেলা ইমাম পরিষদ। সংগঠনের প্রচার সম্পাদক মোল্লা মেরাজুল হক জানান, ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-এর বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্য আঞ্চলিক সম্প্রীতি, পারস্পরিক […]

খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা মহানগর ও জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে মঙ্গলবার (১২ মে) এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মহানগর কমিটির আহ্বায়ক তাজিম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ এবং হাবিবুর রহমান খান বিপ্লবকে […]

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভাগে হামে আক্রান্ত ৮২ জন, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগজুড়ে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৮২ জন হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। একই সময়ে কুষ্টিয়া জেলায় একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪৫ […]

সুন্দরবনে মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান অস্ত্র ও গোলাবারুদসহ আটক

নিজস্ব প্রতিনিধি, মোংলা(বাগেরহাট) : সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহাঙ্গীর কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। ১৩ সদস্যের সশস্ত্র এ ডাকাত গ্রুপটি দীর্ঘদিন ধরে সুন্দরবন উপকুলীয় অঞ্চলে জেলে ও বনজীবিদের অপহরন করে মুক্তিপন আদায় সহ চাঁদাবাজি করে আসছিল। মঙ্গলবার সকাল ১১ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন […]

ঝিনাইদহে শতবর্ষী বটগাছে রেস্তোরাঁ, পাখির কিচিরমিচির হারিয়ে গেছে মানুষের কোলাহলে

জহুরুল ইসলাম জহির, ঝিনাইদহ : শতবর্ষী বটগাছটির ডালে একসময় বাসা বাঁধত নানা পাখি। কান পাতলেই শোনা যেত কিচিরমিচির। এখন সেই ডালেই বসানো হয়েছে চেয়ার-টেবিল। তৈরি হয়েছে রেস্তোরাঁ। দূরদূরান্ত থেকে মানুষ সেখানে ভিড় করছেন, ছবি তুলছেন, খাবার খাচ্ছেন। মানুষের এই বাড়তি উপস্থিতির মধ্যে হারিয়ে গেছে পাখির স্বাভাবিক কিচিরমিচির। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারের ঘোড়দহ এলাকায় সড়কের […]