শিরোমণিতে বিএনসিসি ক্যাডেটদের ফায়ারিং অনুশীলন সম্পন্ন

খুলনার শিরোমণিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সুন্দরবন রেজিমেন্টের ব্যবস্থাপনায় ক্যাডেটদের ফায়ারিং অনুশীলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) শিরোমণি আবাসিক এলাকায় অবস্থিত পিটিসি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এ অনুশীলনের আয়োজন করা হয়। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর ঐতিহ্যবাহী সুন্দরবন রেজিমেন্ট, ৫৩ বিএনসিসি ফ্লোটিলা ও ৫৮ বিএনসিসি স্কোয়াড্রনের আওতাধীন খুলনা ও যশোর অঞ্চলের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট […]

৩ মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ফকিরহাটে দপ্তরীদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরীরা তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার সকাল ১১টায় ফকিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী দপ্তরীরা অভিযোগ করেন, গত তিন মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার […]

শায়েখে চরমোনাই খুলনা আসছেন আজ

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই আল্লামা মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম একদিনের সাংগঠনিক সফরে আজ সোমবার খুলনায় আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি সড়কপথে সন্ধ্যায় খুলনায় পৌঁছাবেন। সফরকালে রাত ৯টায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে রাত ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত ফজলুল […]

কুয়েটে পুকুরে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের পুকুরে ডুবে সায়েম ফেরদৌস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। রবিবার (১৭ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে কুয়েটের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। সহপাঠীরা জানানা, খবর পেয়ে আনুমানিক ২০-৩০ মিনিট পর ফায়ার […]

ব্যবসায়ী আলী নুর ডাবলু গুলিবিদ্ধ, এলাকায় চাঞ্চল্য

খুলনায় আলী নুর ডাবলু (৪৮) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি নগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা। তার পিতার নাম ইয়াতিম আলী। গুলিতে তার শরীরের তিনটি স্থানে আঘাত লাগে। এর মধ্যে বাম কাঁধে, বাম হাতের কব্জিতে এবং বাম হাতের কনুইয়ের উপরে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। আলী […]

অব্যবহৃত পড়ে আছে খুবি ও বিএল কলেজের সামনে নির্মাণ করা সাড়ে ৭ কোটি টাকার দুই ফুট ওভারব্রিজ

ব্যবহার করছেন না পথচারীরাবিপুল অংকের টাকা গচ্চা স্টাফ রিপোর্টার : কাজে আসছে না সাড়ে ৭ কোটি টাকা নিয়ে নির্মাণ করা খুলনার দুই ফুট ওভারব্রিজ। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং দৌলতপুর বিএল কলেজের সামনে ওভারব্রিজ দুটি নির্মাণ করেছিল সড়ক ও জনপথ বিভাগ। ওভারব্রিজে না উঠে পথচারীরা এখনও সরাসরি সড়ক পারাপার হচ্ছেন। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি রয়ে গেছে […]

ফুলতলায় বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, বখাটে আটক

নিজস্ব সংবাদদাতা, ফুলতলা (খুলনা) : বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মরিয়ম খানম রওফে নদী (১৭) নামে এক পরীক্ষার্থীকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে আশিক শেখ (২৫) নামে এক বখাটে। সে অভয়নগরের গোবিনাথপুর গ্রামের আজিজুর রহমান শেখের পুত্র। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বেলা পৌনে ২টায় ফুলতলা খাদ্য গুদাম […]

সাংবাদিক তানজিরের বড় ভাইয়ের ইন্তেকাল

বিভিন্ন মহলের শোক বিবৃতি স্টাফ রিপোর্টার : নাগরিক টিভির খুলনা প্রতিনিধি ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সদস্য হাসানুর রহমান তানজিরের বড় ভাই মোঃ মিজানুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার ভোর রাত সোয়া তিনটায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ […]

অতিরিক্ত ধলতা বন্ধ করলেন উপজেলা প্রশাসন

মধুখালীতে কৃষিপণ্য বেচাকেনায় কৃষকের মঝে স্বস্তি শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে উপজেলায় কৃষিপণ্য কেনাবেচায় কৃষকের কাছ থেকে অতিরিক্ত “ধলতা নেওয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে ৪০ কেজিতেই মণ হিসেবে গণ্য করা হবে। এর বেশি ওজন নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ১৫ মে […]

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের দীপ্ত শপথ নিতে হবে

শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা বৈঠকে মাহফুজ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, শ্রমিক ময়দানে আদর্শিক দ্বীনকে মজবুত করতে এই সদস্য শিক্ষা বৈঠক মাইলফলকের ভূমিকা পালন করবে। এই বৈঠক থেকে আমাদেরকে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম চালিয়ে যাওয়ার দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। শ্রমিকদের প্রতি ভালোবাসায় আমাদের […]