পাটকেলঘাটার বলফিল্ড সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে

3 2

পাটকেলঘাটা প্রতিনিধি॥ অবহেলিত, অযত্নে অভিভাবকহীন পাটকেলঘাটা বাসীর অভিশাপ হয়ে পড়ে রয়েছে বলফিল্ড মোড় রাস্তাটি। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট এলজিইডি’র নজরদারী জরুরী। ঐতিহ্যবাহী পাটকেলঘাটার বলফিল্ড রাস্তা দিয়ে প্রতিনিয়তই আসা-যাওয়া করছে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটর সাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন। ভাঙ্গা রাস্তায় চলাচল করতে গিয়ে ভ্যান ও অটো যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন, তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে […]

পরকীয়া সম্পর্ক ও পারিবারিক বিরোধের জেরে তিন খুন, গ্রেপ্তার ৩

2 1

বাগেরহাটে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করল পুলিশ বাগেরহাট ব্যুরো॥ বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে আলোচিত একই পরিবারের তিনজনকে হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর তদন্তে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ১৩ আগস্ট এবং অপর দুজনকে গত ৫ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের […]

আগামীকাল খুলনা সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

2

খুলনা সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আগামীকাল ৭ সেপ্টেম্বর সোমবার ঘোষণা করা হবে। প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বেলা ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন।-খবর ঃ বিজ্ঞপ্তির।

খুলনা বিভাগে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুরনতুন রোগী, ২৪ ঘণ্টায় ভর্তি ২৫৮ জন

1

স্টাফ রিপোর্টার : ডেঙ্গুর প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছে খুলনা বিভাগের হাসপাতালগুলো। প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৫৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২২৪ এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি রোগীর চাপ খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এই […]

নগরীতে খুঁড়ে রাখা দুই শতাধিক সড়ক মেরামত হচ্ছে না, ভোগান্তি নগরবাসীর

1

স্টাফ রিপোর্টার : ওয়াসার কর্মকর্তাদের ভাষ্য, কেসিসির মালিকানাধীন সড়ক খুঁড়ে মেরামতের জন্য দুই বছর আগেই ১১২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। কেন কেসিসি সড়কগুলো সংস্কার করছে না-এটা তারাই বলতে পারবে।অন্যদিকে কেসিসি বলছে, ছোট-বড় প্রায় ৬৫টি সড়ক মেরামতের জন্য গত জুলাই মাসে দরপত্র আহ্বান করা হয়েছে। গত সপ্তাহে ৩২টি প্যাকেজের লটারি সম্পন্ন হয়েছে। চলতি মাসের শেষে […]

দীর্ঘ অপেক্ষা শেষেও হাসি নেই উপকূলের জেলেদের মুখে

WhatsApp Image 2026 09 04 at 7.38.28 PM

ওবায়দুল কবির সম্রাট ;কয়রা খুলনা:‘অপেক্ষায় ছিলাম কবে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা শেষ হবে। দীর্ঘ তিন মাস পর অনুমতি পেলাম, কিন্তু কয়েকদিনের বৃষ্টি, মরা কাটাল ও বনদস্যুর চাঁদার টাকা ম্যানেজ করতে না পারাই সুন্দরবনে যাওয়ার অনুমতি নিয়েও যেতে পারিনি।ভেবে ছিলাম পরিবারের মুখে হাসি ফোটাব, কিন্তু সেটা আর হলো না।’—এভাবেই নিজের কষ্টের কথাগুলো বলছিলেন খুলনার কয়রা উপজেলার ৬ […]

রকিবুল ইসলাম বকুলকে এমইউজের অভিনন্দন

6

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে রকিবুল ইসলাম বকুলকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ,সহ-সভাপতি সোহরাব হোসেন,সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা,কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামানসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন তার […]

সরকারি অর্থ বরাদ্দ থাকলেও কাজে ধীর গতি জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পৌরবাসি

4

রিপন হোসেন সাজু, নেহালপুর (মনিরামপুর) : যশোরের মনিরামপুর পৌরসভায় সরকারি অর্থ বরাদ্দ থাকলেও সময়মত উন্নয়ন কাযক্রম সম্পন্ন করা যায়নি। ড্রেন ও রাস্তার নির্মাণের কাজে ধীর গতি লক্ষনীয়। পানি নিষ্কাশন নেটওয়ার্কের নকশাগত ত্রুটি সহ সমতলের নিয়ম ছাড়াই আবাসিক এলাকায় ড্রেন বিহীন রাস্তা নির্মাণের ফলে পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে পৌরসভার বাজার ও বসতবাড়ি জলাবদ্ধ […]

তেরখাদায় মাদকের বিরুদ্ধে গড়ে উঠছে সামাজিক প্রতিরোধ

Madok

হ্যান্ড মাইক-বাঁশের লাঠি হাতে রাত জাগছেন তরুণরা ভ্রাম্যমান প্রতিনিধি, তেরখাদা (খুলনা): রাত বাড়লেই যখন নিস্তব্ধ হয়ে আসে চারপাশ, তখন ঘুমে চোখ বন্ধ হয় না একদল তরুণের। কারও হাতে হ্যান্ড মাইক, কারও হাতে বাঁশের লাঠি। দলবেঁধে পাড়া-মহল্লার সড়ক, অলিগলি ও নির্জন জায়গায় টহল দেন তারা। হ্যান্ড মাইকে দেন মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা। অপরিচিত কাউকে দেখলে জানতে চান […]

সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠন দাবি বিএফইউজে-এমইউজে’র

সাংবাদিকদের জন্য অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি […]